প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ০৩:২৮ (শুক্রবার)
বার্মিংহামে নজরুল-মুহিব-মুকিত পরিষদের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বার্মিংহাম, যুক্তরাজ্য: আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিতব্য গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে বার্মিংহামে নজরুল-মুহিব-মুকিত পরিষদের উদ্যোগে এক নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সৈয়দ নাদির আহমেদ-এর সভাপতিত্বে এবং বাবরুল ইসলাম ও রেজাউল ইসলাম বিল্লা-র যৌথ পরিচালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। নাসির আহমেদ-এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে এম. মোস্তফা লিমন স্বাগত বক্তব্য প্রদান করেন এবং পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

সভায় যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জ এলাকার বিপুল সংখ্যক কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে দীর্ঘদিন ধরে প্রবাসী কমিউনিটির ঐক্য, সামাজিক উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১৬ আগস্টের নির্বাচনে নজরুল-মুহিব-মুকিত পরিষদের প্রার্থীদের বিজয়ী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় বক্তব্য রাখেন ফেরদৌস আলম, শাজাহান চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, মুহিবুল হক, মুকিতুর রহমান, আবুল কালাম, শামীম আহমেদ, বেলাল আহমেদ, মঞ্জুর হাসান সানাজ, লুৎফুর রহমান (নটিংহাম), লুৎফুর রহমান (লন্ডন), নজরুল ইসলাম, আঙ্গুর মিয়া, ওয়ালি ওয়াদুদ, কামরুল ইসলাম, সাব্বির আহমেদ শাহেদ, আলী আহমেদ, বজলুর রহমান, নাসিম আহমেদ সাজন, সাহেদুর রহমান, জসিম আহমেদ, মতোসিন আহমেদ, তাজুল ইসলাম অপু, মুর্শেদ আহমেদ, এবং ওয়াহিদ আহমেদ।

বক্তারা সর্বস্তরের গোলাপগঞ্জবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, প্রবাসী কমিউনিটির স্বার্থ সংরক্ষণ, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কমিউনিটির ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে সবাইকে আগামী নির্বাচনে নজরুল-মুহিব-মুকিত পরিষদের প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানান।

সভা শেষে উপস্থিত সবাই একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সেবামূলক সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে নজরুল-মুহিব-মুকিত পরিষদের বিজয় নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।