প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১৫:০১ (শুক্রবার)
কার্ডিফে বাংলাদেশি প্রবাসীদের জন্য মোবাইল কনস্যুলার সেবা ১৬ আগস্ট

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের ওয়েলস অঞ্চলে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আগামী ১৬ আগস্ট ২০২৬ (রবিবার) কার্ডিফে একদিনের মোবাইল কনস্যুলার সার্ভিস পরিচালনা করবে বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন। এই বিশেষ সেবার মাধ্যমে প্রবাসীরা নিজ এলাকার কাছেই বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পাবেন। 

সময় ও স্থান

তারিখ: ১৬ আগস্ট ২০২৬ (রবিবার) সময়: সকাল ১১:০০টা থেকে বিকেল ৪:০০টা স্থান: Bangladesh Centre, Machen, Riverside, Cardiff, CF11 6ER

যেসব সেবা দেওয়া হবে

১. ইলেকট্রনিক (ই-পাসপোর্ট) সেবা
২. নো ভিসা রিকোয়ার্ড (NVR) স্টিকার গ্রহণ (আবেদন সেদিন গ্রহণ করা হবে, প্রক্রিয়া শেষে ডাকযোগে ফেরত পাঠানো হবে)
৩. পাওয়ার অব অ্যাটর্নি সত্যায়ন (ডাকযোগে সরবরাহ করা হবে)
৪. জন্ম নিবন্ধন/জন্ম সনদ সংক্রান্ত সেবা (ডাকযোগে সরবরাহ করা হবে)
৫. বিভিন্ন ধরনের দলিল সত্যায়ন (Attestation)

আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

আবেদন করার আগে বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের নির্ধারিত নির্দেশিকা ভালোভাবে অনুসরণ করতে হবে।  প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া বা হাতে লেখা (ম্যানুয়াল) আবেদন গ্রহণ করা হবে না। যেসব সেবা ডাকযোগে ফেরত দেওয়া হবে, সেসব ক্ষেত্রে আবেদনকারীকে প্রি-পেইড নেক্সট-ডে ডেলিভারি খামসঙ্গে আনতে হবে। নিজ ঠিকানাসহ প্রি-পেইড খাম নিয়ে আসার জন্য জোরালোভাবে অনুরোধ করা হয়েছে।

অনলাইনে আবেদন বাধ্যতামূলক

ই-পাসপোর্টের জন্য আবেদন আগে থেকেই অনলাইনে সম্পন্ন করতে হবে। ম্যানুয়াল আবেদনপত্র গ্রহণ করা হবে না।  NVR স্ট্যাম্পের জন্যও নির্ধারিত অনলাইন ফরম পূরণ করে আসতে হবে। 

প্রবাসীদের প্রতি আহ্বান

বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন জানিয়েছে, কার্ডিফ ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দূরপাল্লার যাতায়াতের ভোগান্তি কমাতেই এই মোবাইল কনস্যুলার সেবার আয়োজন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও অনলাইন আবেদন সম্পন্ন করে উপস্থিত থাকার জন্য প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে। 

— প্রতিবেদন: তৃতীয় বাংলা