দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশনে শিশুদের বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুর প্রচার হয়ে আসছে। এবার শিশুদের জন্য নতুন আয়োজন নিয়ে এলো জনপ্রিয় এই শিশুতোষ অনুষ্ঠান। জনপ্রিয় ও প্রচলিত ৪০টি শিশুতোষ ছড়া নিয়ে সিসিমপুর তৈরি করছে ছড়ার সিরিজ। ছড়াগুলো আবৃত্তি করবে হালুম, টুকটুকি, ইকরি ও শিকু।
ইউএসএআইডি সিসিমপুর প্রকল্পের আওতায় শিশুদের জন্য শুদ্ধ বাংলা উচ্চারণে মানসম্মত এই ভিডিও কনটেন্টগুলো নির্মিত হয়েছে ইউএসএআইডি/বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায়।
অধিকাংশ ছড়াই নেওয়া হয়েছে প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির বই থেকে। এর মাধ্যমে শিশুরা ছড়াগুলো আরও আগ্রহের সঙ্গে শিখতে পারবে। পাশাপাশি পাঠ্যবইয়ের জনপ্রিয় ও মজার ছড়াও আছে।
এ বিষয়ে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদে
আইটি ল্যাব সলিউশন্স লি.