সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, ‘শিক্ষকরা যখন স্বাধীনভাবে চিন্তা করতে পারেন না, শিক্ষার্থীদেরও তখন স্বাধীনতা ক্ষয় হয়।’
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘শিক্ষা সম্মিলন ২০২৫’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, ‘আজকের শিক্ষক সমাজ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের প্রধান কারিগর। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, অনেক জায়গায় শিক্ষকদের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছে। একজন শিক্ষক যখন স্বাধীনভাবে চিন্তা করতে পারেন না, তখন শিক্ষার্থীও মুক্তভাবে চিন্তা করতে শেখে না।’
তিনি আরও বলেন, ‘শিক্ষককে শুধু শ্রেণিকক্ষের মানুষ ভাবলে ভুল হবে- শিক্ষক জাতির বিবেক, জাতির নির্মাতা। তার মর্যাদা রক্ষা করা মানে দেশের ভবিষ্যৎ রক্ষা করা। শিক্ষককে প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা অত্যন্ত জরুরি। শিক্ষক নিজে যেমন শিখবেন, তেমনি শিক্ষার্থীদের মধ্যে জাগিয়ে তুলবেন জ্ঞান, নীতি ও দেশপ্রেমের আলো।’
আইটি ল্যাব সলিউশন্স লি.