প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৫ ১৫:২৮ (শুক্রবার)
স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা অপরিহার্য

বাংলাদেশের রাজধানী ঢাকার জনবহুল এলাকা গুলিস্তান ও লাগোয়া পুরনো ঢাকার বিভিন্ন অঞ্চল- বঙ্গবাজার মার্কেট কমপ্লেক্স, ঘিঞ্জি এলাকা, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চল,সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা এবং দপ্তর নিয়ে বিপুল জনগোষ্ঠীর আবাস। গত মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজার মার্কেটের ভয়াল অগ্নিকাণ্ডে মধ্যবিত্তের বাজার এখন একটি বিশাল ধ্বংসস্তুপ। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় সাড়ে ৩ হাজার দোকান। আগুনের লেলিহান শিখায় সর্বস্ব হারিয়েছেন ৫ হাজারের মতো ব্যবসায়ী, আহত হয়েছেন ৩৬ জন, মঙ্গলবার ৪ এপ্রিল ভোরে ঘটে যাওয়া ভয়াবহ এ অগ্নিকাণ্ডে বঙ্গবাজার মার্কেট কমপ্লেক্সের ৭টি মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ১২টা ৩৬ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আনে । প্রায় ৬ ঘণ্টারও বেশি সময় লেগেছে এ আগুনকে নিয়ন্ত্রণে আনতে। দীর্ঘ সময়ব্যাপী আগুন জ্বলতে থাকার কারণে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ভয়াবহ।

বাংলাদেশ অগ্নি নিরাপত্তাহীনতার ইতিহাস বেশ দীর্ঘ ২৪ নভেম্বর ২০১২ তাজরিন ফ্যাশনস লিডস-এ আগুন লেগে ১১২ জন শ্রমিকের মৃত্যু, ২৬ জানুয়ারী ২০১৩স্মার্ট এক্সপোর্ট গার্মেন্টসে আগুন লেগে সাতজন শ্রমিকের মৃত্যু, ৪ এপ্রিল ২০১৩ রানা প্লাজা ভবন ধসে ১,১৩৫ জনের প্রাণ হানি যাদের অধিকাংশই পোশাক তৈরি কারখানার শ্রমিক। ৪ অক্টোবর ২০১৩ আসওয়াদ কম্পোজিট মিলের একটি অগ্নিকাণ্ডের ফলে সাতজন শ্রমিকের মৃত্যু হয়। এছাড়াও ঢাকার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা একটি নিয়মিত বিষয় এবং বস্তির বাসিন্দারা এ জীবনযাত্রায় অনেকটা অব্যস্ত। ঢাকার অসংখ্য ছোট ছোট অগ্নিকাণ্ডের ঘটনার পাশাপাশি, সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা কড়াইল বস্তিতে বেশ কয়েকটি বড় অগ্নি বিপর্যয় ঘটেছে।