লন্ডন: তৃতীয় বাংলার উপদেষ্টা ময়নুল সিদ্দিকীর শ্বশুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে তৃতীয় বাংলা পরিবার।
জানা যায়, গত বুধবার (৭ অক্টোবর) রাত ৯টায় লন্ডনে নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন ময়নুল সিদ্দিকীর শ্বশুর।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তৃতীয় বাংলার প্রধান উপদেষ্টা সিদ্দিকুর রহমান পাঁপলু, সম্পাদকমণ্ডলীর সভাপতি ফয়সাল আহমেদ, সম্পাদক এম মোস্তফা লিমন, ব্যবস্থাপনা সম্পাদক রেজাউল ইসলাম বিল্লাহ, বার্তা সম্পাদক শাহ আলম শাকিল এবং উপদেষ্টা পরিষদের সদস্য জামাল আহমেদ ও সাইফুর রহমান শাহীন।
এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা বলেন, প্রিয়জনকে হারানোর এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি যেন মহান আল্লাহ পরিবারকে দান করেন।
তৃতীয় বাংলা পরিবারের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। আমিন।
আইটি ল্যাব সলিউশন্স লি.