ঢাকা, ২৫ এপ্রিল ২০২৬ (তৃতীয়বাংলা): তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা ফিরোজ আহমেদের মা রিজিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বার্তা সংস্থা বিএসএস-এর নিউজ এডিটর গুলাম আহাদের মা রিজিয়া খাতুন শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারণে গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি পাঁচ কন্যা, চার পুত্র, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার স্বামী মরহুম দরবেশ আলী মুন্সী গোপালগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের পরিচালক, পাইককান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সদর থানা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার সন্তানদের মধ্যে ফিরোজ আহমেদ ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত, ফারহাদ আহমেদ গোপালগঞ্জ সদর থানা বিএনপির সহ-সভাপতি এবং তৌহিদুর রহমান দৈনিক জবাবদিহির নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.