প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ০৬:০৮ (শুক্রবার)
আইটি ল্যাব সলিউশন্সের উদ্যোগে তথ্যপ্রযুক্তি বিষয়ক SIU তে সেমিনার অনুষ্ঠিত

দেশের সুপরিচিত তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের উদ্যোগে “Introduction to Industrial IT Sector: Skills, Standards & Expectations” শীর্ষক একটি সেমিনার গতকাল ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পেশাদার আইসিটি সেক্টরে নিজেদের প্রস্তুত করতে প্রয়োজনীয় দক্ষতা, যোগ্যতা এবং বাস্তবভিত্তিক প্রস্তুতির ওপর তথ্য-উপাত্ত নির্ভর একটি সুস্পষ্ট ধারণা প্রদান করা হয়। পাশাপাশি বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে বিভিন্ন আইটি সেক্টর, কর্মক্ষেত্রের ধরণ, প্রতিষ্ঠানভিত্তিক কাজের সুযোগ ও চাহিদা নিয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের ইন্টার্নশিপ প্রসেস, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম,এবং কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কেও বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
 

সেমিনারের একটি আকর্ষণীয় অংশ হিসেবে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিজয়ী শীর্ষ ১০ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়।প্রেজেন্টেশন পর্ব শেষে একটি ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের দিকনির্দেশনামূলক উত্তর পান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।
সেমিনারটি সফলভাবে আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন খালেদ হোসেন এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ ওমর ফারুক জাহাঙ্গীর।

আইটি ল্যাব সলিউশন্স লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফিন্যান্স ডিরেক্টর আক্তারুজ্জামান চৌধুরী লিটু। সেমিনারটি পরিচালনা করেন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মৃদুল কান্তি ভট্টাচার্য এবং সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবজ্যোতি চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ রুহুল আমিন সবুজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সামিয়া রহমান। এছাড়াও বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন।


পরিশেষে, সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আইটি ল্যাব সলিউশন্স লিমিটেড আয়োজিত এ সেমিনারের সফল সমাপ্তি ঘোষণা করা হয়.