প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ১৩:০৮ (শুক্রবার)
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে অধ্যাপক ডা. জিয়াউর রহমান নিয়োগ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে অধ্যাপক ডা. জিয়াউর রহমান নিয়োগ

তৃতীয়বাংলা ডেস্ক : সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাবিদ অধ্যাপক ডা. জিয়াউর রহমান। সোমবার (২৭ এপ্রিল) এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধ্যাপক ডা. জিয়াউর রহমান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। নিয়োগের আগে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সিলেট এমএজি ওসমানী হাসপাতালে শিশু বিভাগের অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন।

শিক্ষা ও সমাজসেবায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতির দায়িত্বও পালন করছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষা ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এদিকে, তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

“তৃতীয়বাংলা ” পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা সিদ্দিকুর রহমান পাপলু, সম্পাদকমণ্ডলীর সভাপতি ফয়সল আহমেদ, সম্পাদক এম মোস্তফা লিমন, নির্বাহী সম্পাদক রেজাউল ইসলাম বিল্লাহ, সহকারী সম্পাদক রেজা করিম, বার্তা সম্পাদক শাহ আলম শাকিল, আইন সম্পাদক নূর আলম সিদ্দিক এবং বার্মিংহাম চিফ রাবেয়া বার্সি।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ডা. জিয়াউর রহমানের নিয়োগে সংশ্লিষ্ট মহলে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে। তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা এবং চিকিৎসা সেবায় আরও উন্নতি করবে বলে মনে করছেন সবাই।