প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ০১:৪৬ (শুক্রবার)
সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর  হেফাজতে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, মুক্তির চেষ্টা চলছে

কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে সৌদি আরবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। তার সন্ধান এবং দ্রুত মুক্তির লক্ষ্যে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।

রিয়াদ ও জেদ্দাভিত্তিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বাংলাদেশ কনস্যুলেট থেকে ইতোমধ্যে আহমেদ আলী মুকিবের সঙ্গে যোগাযোগের জন্য কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো আরও জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক সহায়তার মাধ্যমে তাকে দ্রুত মুক্ত করার লক্ষ্যে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, হবিগঞ্জসহ বিভিন্ন মহলে তার সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করা হচ্ছে।