প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ০৩:৫৮ (শুক্রবার)
জিয়া–আতিক–লিমনের নেতৃত্বে নতুন রূপে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের ২০২৫–২০২৭ পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাবেয়া বসরী, ডেস্ক রিপোর্ট : বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৮ মে বার্মিংহামের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি জিয়া উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ মারুফ। এছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা লিমন, সুহেল আহমেদ চৌধুরী, আব্দুল জলিল, সাইদুর রহমান সোহেল, ডা. সৈয়দ নাদির আহমেদ, বদরুল আলম, বাহার উদ্দিন, শাহ আলম শাকিল, নূরে আলম সিদ্দিকী, এনামুল হক, এবি চৌধুরী অপু, মোসলেহ উদ্দিন, মিসেস রাবেয়া বসরী, পথিক চৌধুরী, রিয়াদ রায়হানসহ আরও অনেকে।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়া উদ্দিন তালুকদার। সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফারসু আহমেদ চৌধুরী, ডা. সৈয়দ নাদির আহমেদ এবং নোমান রাজা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আতিকুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াহিদ দুলাল। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মোস্তফা লিমন।

এছাড়া অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি পদে বদরুল আলম, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদে এনামুল হক, ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি পদে বাহার উদ্দিন, ইনফরমেশন অ্যান্ড রিসার্চ সেক্রেটারি পদে মোসলেহ উদ্দিন এবং স্পোর্টস সেক্রেটারি পদে আব্দুল বাসেত চৌধুরী অপু দায়িত্ব পেয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ মারুফ, মো. ওয়াছি উদ্দিন তালুকদার রায়হান, আব্দুল জলিল, সোহেল আহমেদ চৌধুরী, সাইফুর রাজা চৌধুরী পথিক, মোহাম্মদ জাকারিয়া, শাহ আলম শাকিল, রাবেয়া বসরী এবং রিহান আহমেদ।

সংগঠনের বিভিন্ন আইনি বিষয় তদারকির জন্য নূর আলম সিদ্দিকীকে আইন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ২০২৬ সালে বার্মিংহামের একটি হলে অনুষ্ঠিত সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিয়া উদ্দিন তালুকদার সভাপতি এবং মোহাম্মদ মোস্তফা লিমন কোষাধ্যক্ষ নির্বাচিত হন। পরবর্তীতে সদস্যদের সরাসরি ভোটে মোহাম্মদ আতিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।