যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থানসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মাননীয় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহদী আমিন।
সভায় বক্তারা দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাই তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করতে সরকার ও প্রবাসী সমাজকে একসাথে কাজ করতে হবে।
সভায় উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং দেশের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে জাতীয় স্বার্থে এ ধরনের গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.