প্রকাশিত: ২১ মে, ২০২৬ ০০:১৫ (শুক্রবার)
বার্মিংহামের রাস্তায় আজ আনন্দের ঢেউ, ইউরোপ জুড়ে ভিলার নাম গর্জন করছে:

বেশিক্তাস পার্ক যেন আজ কেঁপে উঠেছিল বার্মিংহামের গর্জনে! অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাব ৪৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে ইউরোপ কাঁপিয়ে অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্তটা এনে দিল। উনাই এমেরির যাদুকরী ছোঁয়ায় ভিলা ইউয়েফা ইউরোপা লিগের ফাইনালে জার্মানির এসসি ফ্রাইবুর্গকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ১৯৮২ সালের পর প্রথমবারের মতো ইউরোপীয় শিরোপা ঘরে তুলেছে।

রাত যেন দিন হয়ে গিয়েছিল ইস্তাম্বুলে। হাজারো ভিলা সমর্থকের লাল-নীল-সাদা স্কার্ফ উড়ছে, গানের তালে তালে পুরো স্টেডিয়াম কাঁপছে। আর মাঠের ভেতরে ভিলার খেলোয়াড়রা যেন আগুন ঝরাচ্ছিলেন!

 

ম্যাচের রোমাঞ্চকর গল্প: 

প্রথমার্ধের শুরু থেকেই ভিলা ঝড় তুলল। ফ্রাইবুর্গকে কোনো সুযোগই দিল না এমেরির দল। তারপর এল সেই ম্যাজিক মুহূর্তগুলো:

৪১ মিনিট: ইউরি টিলেমান্সের দুর্দান্ত শট! বল জালে জড়িয়ে যেতেই ভিলা সমর্থকরা উন্মাদ হয়ে উঠলেন। 

 

৪৫+৩ মিনিট: এমিলিয়ানো বুয়েন্দিয়া! বিরতির ঠিক আগে দ্বিতীয় গোল। স্টেডিয়াম তখন উৎসবে মেতে উঠেছে।

 

৫৮ মিনিট: মর্গান রজার্সের তৃতীয় গোল। এবার আর ফেরার পথ ছিল না। ফ্রাইবুর্গের খেলোয়াড়রা হতবাক, ভিলার খেলোয়াড়রা একে অপরের ঘাড়ে চড়ে উদযাপন করছেন।

এমি মার্টিনেজ তার গোলবারকে দুর্গ বানিয়ে রেখেছিলেন। একটাও সুযোগ দেননি প্রতিপক্ষকে।

 

৪৪ বছরের আবেগের বিস্ফোরণ: 

১৯৮২ সালে পিটার উইথের গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপিয়ান কাপ জিতেছিল ভিলা। তারপর থেকে ৪৪ বছর! অনেকবার আশা জেগেছে, অনেকবার ভেঙেছে। প্রিমিয়ার লিগ থেকে ছিটকে যাওয়া, চ্যাম্পিয়নশিপের অন্ধকার, সব কষ্ট আজ এক লহমায় মিশে গেছে আনন্দের সমুদ্রে।

ভিলা পার্কে বিশাল স্ক্রিনের সামনে হাজারো সমর্থক কাঁদছিলেন, জড়িয়ে ধরছিলেন একে অপরকে। বার্মিংহামের রাস্তায় এখন উৎসবের বন্যা বইছে।

 

উনাই এমেরি -আসল নায়ক

স্প্যানিশ মাস্টারমাইন্ড উনাই এমেরি আবার প্রমাণ করলেন কেন তিনি ইউরোপা লিগের রাজা। এটি তার পঞ্চম ইউরোপা লিগ ট্রফি! ম্যাচের পর তিনি আবেগাপ্লুত হয়ে বলেন,
“এটা শুধু আমার নয়, এটা ভিলা ফ্যামিলির জয়। আমরা বিশ্বাস করেছি, লড়েছি, আর জিতেছি।”

 

খেলোয়াড়রা যাঁরা ইতিহাস গড়লেন: 

ওলি ওয়াটকিন্সের অসাধারণ দৌড়, জন ম্যাকগিনের নেতৃত্ব, টাইরন মিংসের লৌহকঠিন ডিফেন্স,সবাই আজ এক হয়ে লড়েছেন। টিলেমান্স, বুয়েন্দিয়া আর রজার্সের গোলগুলো চিরকাল মনে রাখা হবে।

 

ভিলা সমর্থকদের স্লোগান এখন আকাশে ভাসছে:
“৪৪ বছর পর, আমরা আবার ইউরোপের রাজা!”

এই জয় শুধু একটা ট্রফি নয়। এটা অ্যাস্টন ভিলার পুনর্জন্মের গল্প। নাসেফ সাওয়িরিস ও ওয়েস এডেন্সের বিনিয়োগ এখন সোনায় পরিণত হয়েছে। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ভিলা আরও বড় স্বপ্ন দেখবে।

উইল ইট উইলিয়ামস!
ভিলা টিল উই উইন ইট অল!