এমরান আহমদ চৌধুরী যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের সর্বস্তরের জনগণ এবং “তৃতীয়বাংলা” প্ল্যাটফর্মের সকল পাঠক ও ফলোয়ারদের পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি তাঁর বার্তায় বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসব সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই তাঁর কামনা।
এসময় তিনি বিশেষভাবে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, গত জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রবাস থেকে দেশে এসে তাঁর নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিয়ে তাঁকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তিনি তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, যারা প্রবাসে অবস্থান করে পোস্টাল ভোটের মাধ্যমে তাঁকে সমর্থন ও ভোট দিয়েছেন, তাঁদের অবদানও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি, উন্নয়ন ও সামাজিক অগ্রগতির অন্যতম শক্তি। তাঁদের ভালোবাসা ও আস্থা তাঁকে সবসময় মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করে।
শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
আইটি ল্যাব সলিউশন্স লি.