বার্মিংহাম, যুক্তরাজ্যঃ শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বার্মিংহামে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি, বার্মিংহাম সিটি বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
স্থানীয় একটি মসজিদে অনুষ্ঠিত এ মিলাদ মাহফিলে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রগঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এছাড়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক উন্নয়নের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.