প্রকাশিত: ০৪ জুন, ২০২৬ ০১:০৩ (শুক্রবার)
দেশের উন্নয়ন ও প্রবাসীদের প্রত্যাশা নিয়ে মন্ত্রী রিতার সঙ্গে যুক্তরাজ্য বিএনপি নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

লন্ডন অফিস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেত্রী আফরোজা খানম রিতা মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন যুক্তরাজ্য বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ এবং সম্মানিত সদস্য সচিব জনাব খসরুজ্জামান খসরু।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, এবং জাতীয় উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিতকরণ, দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদান, পর্যটন খাতের বিকাশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষই দেশের সার্বিক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সাক্ষাৎ শেষে দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের সমৃদ্ধি কামনা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের গঠনমূলক মতবিনিময় আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।