প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ০২:৪১ (শনিবার)
কোকো মেমোরিয়াল ট্রাস্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

লন্ডন প্রতিনিধি | তৃতীয় বাংলা

বাংলাদেশ ক্রিকেট ডেভেলপমেন্ট বোর্ডের সাবেক চেয়ারম্যান মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধারণ করে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মরহুম আরাফাত রহমান কোকোর ক্রীড়া উন্নয়নে অবদান এবং তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে তাঁর স্বপ্নের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, কামাল আহমেদ এবং খসরুজ্জামান খসরু।

বক্তারা বলেন, মরহুম আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর স্মৃতিকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

তারা আরও বলেন, খেলাধুলা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে তরুণদের সঠিক পথে এগিয়ে নিতে সমাজের সকলকে একযোগে কাজ করতে হবে। কোকো মেমোরিয়াল ট্রাস্ট সেই লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ট্রাস্টের সদস্যবৃন্দ, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তৃতীয় বাংলা

“দেশের সীমানা পেরিয়ে”