প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ০৩:০৮ (শনিবার)
যুক্তরাজ্য ​লেস্টারে ইউরো বাংলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

​রাবেয়া বাসরি :বিশেষ প্রতিনিধি, লেস্টার (যুক্তরাজ্য):

গত ৭ই জুন (২০২৬) যুক্তরাজ্যের লেস্টারে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় কমিউনিটির স্বনামধন্য সামাজিক সংগঠন ‘ইউরো বাংলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর ২০২৬-২০৩০ মেয়াদের নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

​নবনির্বাচিত সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোখলেস আহমেদের দক্ষ পরিচালনায় অনুষ্ঠানটির সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয় এবং এরপর বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরিচিতি ও আলোচনা সভার পাশাপাশি স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি জমকালো ও আনন্দময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেস্টার ইস্টের মাননীয় এমপি শিবানী রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেস্টার সাউথের মাননীয় এমপি শওকত আদম উভয় এমপি তাদের বক্তব্যে ইউরো বাংলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও কমিউনিটির উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর শহীদুল্লাহ খান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের এমবিই (এম বি ই ) সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর আমিনুর তালুকদার, সাবেক কাউন্সিলর শারমিন রহমান