ফিফা ২০২৬ বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আজ। শুরু হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপ। আর কিছুক্ষণ পরেই বিশ্বফুটবলের উদ্বোধনী দামামা বেজে উঠবে। এ মুহূর্তে পুরো পৃথিবীর ফুটবলপ্রেমীরাই তা নিয়ে মেতে আছেন।
যদিও বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিচ্ছে না, তবে এখানেও ফুটবলের চিরন্তন উন্মাদনার হাওয়া লেগেছে। নিজ নিজ দলের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমর্থকরা, যার যার দল নিয়ে অভিমত ব্যক্ত করছেন তারা।
এবার ব্রাজিল সমর্থকদের জন্য বিশেষ আয়োজন। বিশ্বকাপে ব্রাজিলের খেলা কখন, কবে, কোথায় এবং কোন দলের সঙ্গে, তা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হলো।
বিশ্বকাপ ফুটবল মানেই ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসে তারাই সফলতম দল। পাঁচ-পাঁচটি বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে তাদের। তারই ধারাবাহিকতায় সেলেসাওরা এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।
বিশ্বকাপ ফাইনালে যেতে হলে কোন কোন দলের বিপক্ষে খেলতে হবে ব্রাজিলকে? কোন কোন মাঠে খেলবে? কোন তারিখগুলোয় খেলবে দলটি? বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ সি’তে খেলবে। তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
এবার বিশ্বকাপে ৪৮ দল ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন আর রানার্সআপরা সরাসরি দ্বিতীয় রাউন্ডে যাবে। এদের সঙ্গে ১২ গ্রুপের সেরা তৃতীয় স্থান অর্জনকারী আট দলও দ্বিতীয় রাউন্ডে যাবে।
চলুন জেনে নেওয়া যাক, ব্রাজিল গ্রুপসেরা ও গ্রুপ রানার্সআপ হলে গতিপথ কোথায় গিয়ে ঠেকে—
গ্রুপ-‘সি’
প্রথম ম্যাচ - আগামী ১৪ জুন, ২০২৬ ভোর ৪টায় নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে, প্রতিপক্ষ মরক্কো।
দ্বিতীয় ম্যাচ - আগামী ২০ জুন, ২০২৬ সকাল ৬টা ৩০ মিনিটে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে, প্রতিপক্ষ হাইতি।
তৃতীয় ম্যাচ - আগামী ২৫ জুন, ২০২৬ ভোর ৪টায় মিয়ামি স্টেডিয়ামে, প্রতিপক্ষ স্কটল্যান্ড।
যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়
ব্রাজিল গ্রুপ ‘সি’ এর চ্যাম্পিয়ন হলে দ্বিতীয় রাউন্ডে তাদের খেলা হবে টুর্নামেন্টের ৭৬তম ম্যাচ। সম্ভাব্য প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ। ‘এফ’ গ্রুপে আছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া। নেদারল্যান্ডস গ্রুপ চ্যাম্পিয়ন হলে ধরে নিতে হবে ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা জাপান ও সুইডেনের। ম্যাচটি জিতলে ব্রাজিল রাউন্ড অব সিক্সটিনে উন্নীত হবে। আগামী ৩০ জুন ম্যাচটি টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় রাউন্ড
সম্ভাব্য প্রতিপক্ষ হচ্ছে— গ্রুপ ‘ই’ বা গ্রুপ ‘আই’-এর রানার্সআপদের মধ্যকার জয়ী দল। এখানে ব্রাজিলের সামনে পড়তে পারে জার্মানি, সেনেগাল কিংবা স্পেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে।
কোয়ার্টার ফাইনাল
এই ধাপে ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে গ্রুপ ‘এল’ এর সম্ভাব্য চ্যাম্পিয়ন ইংল্যান্ড কিংবা কো-হোস্ট মেক্সিকোর। আগামী ১২ জুলাই, ২০২৬ বাংলাদেশ সময় রাত ১টায় ফ্লোরিডার মিয়ামি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সেমিফাইনাল
সেমিফাইনালেই ফুটবলবিশ্ব পেতে পারে এক মহাকাব্যিক সুপার-ক্লাসিকো! যদি আর্জেন্টিনা (গ্রুপ জে) অথবা পর্তুগাল (গ্রুপ কে) তাদের নিজ নিজ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটের বাধা পেরিয়ে আসে, তবে ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের দেখা মিলবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের সঙ্গে। আগামী ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় জর্জিয়ার আটলান্টা স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হবে।
ফাইনাল
সব ম্যাচ জিতে আসা টিমের সঙ্গে ব্রাজিলের ফাইনাল। আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপ ফাইনালটি অনুষ্ঠিত হবে।
ব্রাজিল যদি গ্রুপ রানার্সআপ হয়
এদিকে ব্রাজিল যদি গ্রুপ ‘সি’ থেকে রানার্সআপ হয়ে নকআউট পর্বে কোয়ালিফাই করে, তবে তাদের ফাইনাল যাত্রার পুরো রোডম্যাপ এবং সমীকরণ পাল্টে যাবে।
এক্ষেত্রে তাদের আমেরিকার পূর্ব উপকূল ছেড়ে পশ্চিম এবং মধ্যাঞ্চলের ভেন্যুগুলোতে বেশি খেলতে হবে এবং শুরুতেই বড় কোনো গ্রুপ চ্যাম্পিয়নের মুখোমুখি হতে হবে।
গ্রুপ রানার্সআপ হিসেবে ব্রাজিলের সম্ভাব্য গতিপথ বদলে যাবে। গ্রুপ রানার্সআপ হলে ব্রাজিলকে সীমান্ত পার হয়ে যেতে হবে মেক্সিকো।
দ্বিতীয় রাউন্ড
সম্ভাব্য প্রতিপক্ষ হচ্ছে— গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন (সম্ভাব্য নেদারল্যান্ডস)। আগামী ১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৫টায় মেক্সিকোর গুয়াদালুপের এস্তাদিও বিবিভিএ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
রাউন্ড অব ১৬
সম্ভাব্য প্রতিপক্ষ হচ্ছে— মরক্কো অথবা দক্ষিণ কোরিয়া। যদি নেদারল্যন্ডস গ্রুপ রানার্সআপ হয়। সে ক্ষেত্রে নেদারল্যান্ডস এ রাউন্ডে ব্রাজিলের মুখোমুখি হতে পারে।
আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কোয়ার্টার ফাইনাল
সম্ভাব্য প্রতিপক্ষ: ফ্রান্স/জার্মানি
তারিখ: ১০ই জুলাই, ২০২৬
ভেন্যু: ফক্সবরো স্টেডিয়াম
সময়: রাত দুইটা (বাংলাদেশ সময়)
সেমিফাইনাল
সম্ভাব্য প্রতিপক্ষ: ইংল্যান্ড, ফ্রান্স
আগামী ১৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ১টায় আরলিংটন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.