তৃতীয় বাংলা ডেস্ক: সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রকল্প বাস্তবায়নের পথে আরেক ধাপ এগিয়েছে। সিলেটে ২৫০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদির এমপি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি বলেন, এই হাসপাতাল চালু হলে অঞ্চলের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে।
খন্দকার মুক্তাদির এমপি সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিলেটের উন্নয়ন ও সমৃদ্ধির ধারা আরও বেগবান হবে।
বিশেষজ্ঞদের মতে, ২৫০ শয্যার এই হাসপাতাল চালু হলে সিলেট বিভাগের চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে এবং রোগীদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীমুখী হওয়ার প্রবণতা অনেকাংশে কমে আসবে।
তৃতীয় বাংলা মনে করে, স্বাস্থ্যখাতে এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সিলেটকে একটি আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
— তৃতীয় বাংলা | দেশের সীমানা পেরিয়ে
আইটি ল্যাব সলিউশন্স লি.