প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ০৫:১০ (রবিবার)
মেসির হ্যাটট্রিকে উড়ল আলজেরিয়া, বিশ্বকাপে দুরন্ত সূচনা আর্জেন্টিনার

নাজাম শিহাব, ত্রিতীয় বাংলা স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ ২০২৬-এ দুর্দান্ত সূচনা করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে জয়ের হাসি ফুটল লিওনেল স্কালোনির শিবিরে। জয়ের নায়ক অধিনায়ক লিওনেল মেসি, যিনি একাই করলেন হ্যাটট্রিক।

ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এরপর ৭৬ মিনিটে আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা। তার দুরন্ত পারফরম্যান্সে সহজ জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

গোটা ম্যাচে বলের দখল ও আক্রমণে ছিল আর্জেন্টিনার একচ্ছত্র আধিপত্য। আলজেরিয়া কয়েকটি সুযোগ তৈরি করলেও আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণ ভেদ করতে পারেনি। অন্যদিকে মেসির নেতৃত্বে আক্রমণভাগ ছিল দুর্দান্ত ছন্দে।

এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের রেকর্ড স্পর্শ করলেন লিওনেল মেসি। টুর্নামেন্টের শুরুতেই এমন পারফরম্যান্সে শিরোপা ধরে রাখার লড়াইয়ে শক্ত বার্তা দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।