প্রকাশিত: ১৯ জুন, ২০২৬ ০১:৪১ (শুক্রবার)
বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর নির্বাহী কমিটির সঙ্গে বাংলাদেশ সহকারী হাইকমিশনের সৌজন্য সাক্ষাৎ

বার্মিংহাম প্রতিনিধি: বাংলাদেশ সহকারী হাইকমিশন, বার্মিংহামে বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে প্রবাসে বাংলা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষা, বাংলা ভাষা, সংস্কৃতি ও বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মতবিনিময় সভায় বাংলাদেশ সহকারী হাইকমিশন ও বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা, প্রবাসী কমিউনিটির কল্যাণে কাজ এবং বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়।

এ সময় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব হামিদা খাতুন উপস্থিত ছিলেন। সভায় বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর সাবেক সভাপতি মোহাম্মদ মারুফ, বর্তমান সভাপতি জিয়া উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ এম মোস্তফা লিমন, সহ-সভাপতি ফারসু আহমেদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ নাদির আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াহিদ দুলাল, অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি বদরুল আলম, ইনফরমেশন অ্যান্ড রিসার্চ সেক্রেটারি মোসলেহ উদ্দিন, নির্বাহী সদস্য সোহেল আহমেদ চৌধুরী এবং রাবেয়া বাসরি উপস্থিত ছিলেন।

সভা শেষে উভয় পক্ষ প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসার এবং কমিউনিটির স্বার্থে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ লিখেছেন: রাবেয়া বাসরি
তৃতীয়বাংলা ডেস্ক