সিলেট

কলকাতায় বিশেষ পার্টিতে দুই বাংলার তারকাদের মিলনমেলা

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ ১৪:১৫

সম্প্রতি কলকাতার এক বিশেষ পার্টিতে একসঙ্গে দেখা গেল শাকিব খান, জয়া আহসান, শুভশ্রী গাঙ্গুলি ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক যতই টানাপোড়েনপূর্ণ হোক, দুই বাংলার সিনেমা ও তারকাদের বন্ধন যেন তাতে অটুটই থাকে—সেই প্রমাণ রাখলেন ঢালিউড ও টালিউড তারকারা।

এই পার্টির আয়োজক ছিলেন এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সোনি ও শ্রীকান্ত মোহতা। ‘তাণ্ডব’ সিনেমার পরিচালক রায়হান রাফী শুটিংয়ের কাজে বেশকিছুদিন ধরে ভারতে রয়েছেন। পার্টিতে শাকিব-জয়ার সঙ্গেও তিনিও ছিলেন।

‘তাণ্ডব’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে জয়া আহসানকে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে। ছবিতে আরও রয়েছেন সাবিলা নূরসহ একঝাঁক তারকা। ইতোমধ্যে টিজার প্রকাশ পেয়ে দর্শকমহলে সাড়া ফেলেছে।

সিলেট থেকে আরো পড়ুন