রাজনীতি

দেশ ছাড়লেও শেখ হাসিনার উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ০৯:৫৫

জ্বালানি সংকটের প্রসঙ্গ টেনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করেছেন মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। দীর্ঘদিন ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের কারণে নানা হয়রানি ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলে তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পরও সেই ভোগান্তির অবসান হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে মারুফ কামাল খান লেখেন, ছলে-বলে-কৌশলে দেড় দশকেরও বেশি সময় রাষ্ট্রক্ষমতা ধরে রেখেছিলেন শেখ হাসিনা। ওই সময়ে তার ও তার সহযোগীদের জুলুম-নির্যাতন, অপপ্রচার, মিথ্যাচার এবং নানা ষড়যন্ত্রে অতিষ্ঠ থাকতে হয়েছে। এমনকি বিরোধী দলে থাকার সময়ও তাদের কম হয়রানি করা হয়নি।

তিনি আরও লেখেন, 'তেইশের বর্ষা-বিপ্লবে ক্ষমতাচ্যুত হয়ে দেশান্তরী হবার পর ধরে নিয়েছিলাম - ওই উৎপাতের পরিসমাপ্তি ঘটেছে। কিন্তু না। কপালে শান্তি নেই। 

দেশের বর্তমান জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তিনি আক্ষেপের সুরে বলেন, সংকটের এই সময়েও শেখ হাসিনার জ্বালাতন, যন্ত্রণা ও জুলুম থেকে রেহাই পাওয়া যাচ্ছে না।

পোস্টের শেষ বাক্যে ‘আহারে জ্বালানি বেগম!’ লিখে নিজের ক্ষোভ ও ব্যঙ্গ প্রকাশ করেন মারুফ কামাল খান।

রাজনীতি থেকে আরো পড়ুন