নিজস্ব প্রতিবেদক | tritiobangla.news
কুমিল্লা শিক্ষা বোর্ডের অনুমোদনে কে এস পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বাহারুল আলম।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক জারিকৃত অনুমোদনপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে বাহারুল আলমের পাশাপাশি অন্যান্য সদস্যদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, বাহারুল আলমের নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ কমিটি গঠনকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা দেখা গেছে।
এদিকে, সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় বাহারুল আলম সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
tritiobangla.news
দেশের সীমানা পেরিয়ে
জাতীয় থেকে আরো পড়ুন