প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৬
তৃতীয়বাংলা ডেস্ক, সিলেট:
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও তৃতীয়বাংলা পত্রিকার প্রধান উপদেষ্টা সিদ্দিকুর রহমান পাঁপলুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে তৃতীয়বাংলা পরিবার।
জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদিত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সিদ্দিকুর রহমান পাঁপলুকে সদস্য-সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সভাপতি হিসেবে রয়েছেন বিভাগীয় কমিশনার। এছাড়া প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় সরকার ও ক্রীড়াঙ্গনের প্রতিনিধিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সিদ্দিকুর রহমান পাঁপলুর নতুন দায়িত্বপ্রাপ্তিতে তৃতীয়বাংলা পত্রিকার চেয়ারম্যান ফয়সাল আহমেদ, সম্পাদক এম মোস্তফা লিমন, ব্যবস্থাপনা সম্পাদক রেজাউল ইসলাম বিল্লাহ, সহকারী সম্পাদক রেজা করিম, বার্তা সম্পাদক শাহ আলম শাকিল এবং উপদেষ্টা ময়নুল হক সিদ্দিকী ,জামাল আহমেদ ও সৈয়েদ সাইফুর রহমান শাহীন পৃথক ও যৌথভাবে অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় তৃতীয়বাংলা পরিবারের পক্ষ থেকে বলা হয়, সিদ্দিকুর রহমান পাঁপলু দীর্ঘদিন ধরে রাজনীতি, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হিসেবে তাঁর দায়িত্বপ্রাপ্তি সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন গতিশীলতা আনবে বলে তারা প্রত্যাশা করেন।
তারা বলেন, “সিদ্দিকুর রহমান পাঁপলুর সাংগঠনিক অভিজ্ঞতা, ক্রীড়ার প্রতি ভালোবাসা ও সম্পৃক্ততা সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করছি।”
তৃতীয়বাংলা পরিবারের নেতৃবৃন্দ সিদ্দিকুর রহমান পাঁপলুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট থেকে আরো পড়ুন