প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৩
সিলেট প্রতিনিধি:
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার মোস্তফা কামাল পাশা মউদুদ। ক্রীড়াঙ্গনে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সিলেট বিভাগের ক্রীড়া উন্নয়ন, তরুণ প্রতিভা অন্বেষণ এবং খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করতে তাঁর অভিজ্ঞতা ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
মোস্তফা কামাল পাশা মউদুদের নতুন দায়িত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ক্রীড়াপ্রেমী মহল। তাঁকে ঘিরে সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন উদ্যোগ ও সম্ভাবনার প্রত্যাশা তৈরি হয়েছে।
খেলাধুলা থেকে আরো পড়ুন