আন্তর্জাতিক

নিউক্যাসলে সংক্ষিপ্ত সফরে ঘুরে গেলেন এনসিপি নেতা ও সংসদ সদস্য নাহিদ ইসলাম

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ১৫:৪৫

নিউক্যাসল, ১৯ নভেম্বর ২০২৬: যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর নিউক্যাসল আপন টাইনে সংক্ষিপ্ত সফর করে গেলেন বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর নিউক্যাসলে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়।

নাহিদ ইসলাম বাংলাদেশের ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ (Opposition Chief Whip)। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম পরিচিত ছাত্রনেতা হিসেবে তিনি বাংলাদেশের রাজনীতিতে পরিচিতি লাভ করেন। এটি ছিল তাঁর প্রথম যুক্তরাজ্য সফর এবং নিউক্যাসল শহরে প্রথম আগমন।

সফরকালে নাহিদ ইসলাম নর্থ ইস্ট বাংলাদেশি অ্যাওয়ার্ডসের উদ্যোগের প্রশংসা করেন। এই আয়োজনের মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশিদের অর্জন, সাফল্য ও কমিউনিটিতে তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি তিনি ইতিবাচকভাবে তুলে ধরেন।

এছাড়া নিউক্যাসল শহরে স্মৃতিচিহ্ন ও স্থায়ী স্মৃতিসৌধ প্রতিষ্ঠার উদ্যোগ, বিশেষ করে রোহিঙ্গা স্মৃতিসৌধের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার প্রতিও সমর্থন জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বৈষম্য, স্বাস্থ্য সচেতনতা এবং বিশেষ করে গ্রামীণ এলাকার নারীদের মধ্যে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে Pink Chai CIC-এর কার্যক্রম নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বৃহত্তর ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

তবে পূর্বনির্ধারিত সময়সূচি ও কিছু অনিবার্য পরিস্থিতির কারণে নাহিদ ইসলামের নিউক্যাসল

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন