খেলাধুলা

ইউরোপা লিগ জয়ে উল্লাসে ভাসলো বার্মিংহাম

অ্যাস্টন ভিলার বিজয় প্যারেডে জনসমুদ্রে পরিণত শহর

প্রকাশ: ২২ মে ২০২৬ ০২:২৮

 

এম মোস্তফা লিমন ,ডেস্ক রিপোর্ট : ইউরোপা লিগ জয়ের ঐতিহাসিক সাফল্য উদযাপনে হাজার হাজার সমর্থকের ঢলে মুখর হয়ে উঠেছে আষ্টন ভিলা –এর শহর বার্মিংহাম । ক্লাবের দীর্ঘ প্রতীক্ষার পর ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের আনন্দে রাস্তায় নেমে আসে সব বয়সী ভক্তরা।

শহরের প্রধান সড়কগুলো বেগুনি ও নীল রঙে রাঙিয়ে তোলে সমর্থকেরা। হাতে ক্লাবের পতাকা, গায়ে জার্সি আর মুখে বিজয়ের গান— পুরো শহর যেন উৎসবের নগরীতে পরিণত হয়। বিজয় প্যারেডে খোলা বাসে করে ট্রফি প্রদর্শন করেন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফ। সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারা।

ভক্তদের উচ্ছ্বাসে বার্মিংহামের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। অনেকে এই অর্জনকে ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্টুরেন্টগুলোতেও ছিল বাড়তি ভিড়।

এক সমর্থক বলেন,
“এটা শুধু একটি ট্রফি নয়, এটি আমাদের গর্ব, আমাদের আবেগ। অ্যাস্টন ভিলা আজ পুরো ইউরোপকে দেখিয়ে দিয়েছে তারা কতটা শক্তিশালী।”

ক্লাব কর্তৃপক্ষ সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জানায়, এই সাফল্যের পেছনে ভক্তদের অকুণ্ঠ সমর্থন বড় ভূমিকা রেখেছে। বিজয় প্যারেডকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ইউরোপা লিগ জয়ের মাধ্যমে নতুন ইতিহাস গড়া আষ্টন ভিলা এখন আগামী মৌসুমে আরও বড় সাফল্যের স্বপ্ন দেখছে।

খেলাধুলা থেকে আরো পড়ুন