যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বার্মিংহামে জোন-২ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব খসরুজ্জামান খসরুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন জোনাল কমিটির আঞ্চলিক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান তপন, এমদাদ হুসেন টিপু, মিসবাউজ্জামান সুহেল, তাজুল ইসলাম, সালেহ আহমদ গজনবী, আসাদুজ্জামান আহমেদ, ফকরুল ইসলাম বাদল, গুলজার খান, হাবিবুর রহমান, ফয়জুল হক, শামীম আহমেদ, সেলিম আহমেদ, সুজাতুর রেজা, জোনাল কমিটির প্রতিনিধি দের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাজী আঙ্গুর মিয়া, সৈয়দ জমশেদ আলী, আব্বাস মিয়া, অবজার মিয়া, আব্দুল খালিক, গুলজার আহমেদ ফয়সাল, আব্দুল কবির, আওলাদ হুসেন ও এমরান আহমেদ।
এছাড়াও যুক্তরাজ্য বিএনপির আওতাধীন ১৯টি জোনাল কমিটির আঞ্চলিক প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম, সমস্যা-সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, যুক্তরাজ্যে বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করতে ঐক্য, শৃঙ্খলা ও সক্রিয় রাজনৈতিক কার্যক্রমের বিকল্প নেই। তারা দলের আদর্শ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং দলের কর্মসূচি বাস্তবায়নে সকল স্তরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
রাজনীতি থেকে আরো পড়ুন