প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ ১৩:৫০
ডেস্ক রিপোর্ট : আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের বহুল প্রতীক্ষিত নির্বাচন। এ উপলক্ষে গত ১৪ জুলাই ফুলবাড়ী ইউনিয়নের সমর্থিত দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রধান নির্বাচন কমিশনার আবুল মনসুর অহীদ আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেন।
ফুলবাড়ী ইউনিয়নের সমর্থনে সহ-সভাপতি পদে মঞ্জুর হাসান সানাজ এবং কালচারাল সেক্রেটারি পদে এম. মোস্তফা লিমন তাদের মনোনয়নপত্র প্রধান নির্বাচন কমিশনারের নিকট হস্তান্তর করেন।
এ সময় যুক্তরাজ্যে বসবাসরত ফুলবাড়ী ইউনিয়নের বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। তারা প্রার্থীদের প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে তাদের বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
উপস্থিত সমর্থকরা বলেন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতৃত্ব প্রয়োজন। তারা বিশ্বাস করেন, মঞ্জুর হাসান সানাজ ও এম. মোস্তফা লিমন নির্বাচিত হলে সংগঠনের উন্নয়ন ও প্রবাসী সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আগামী ১৬ আগস্টের নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
যুক্তরাজ্য থেকে আরো পড়ুন