যুক্তরাজ্য

জুলাই দিবস উপলক্ষে বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাই কমিশন এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ ০২:২৩

রাবেয়া বসরি, ডেস্ক রিপোর্ট : চব্বিশের জুলাই শহীদ দিবস উপলক্ষে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে তাৎপর্যপূর্ণ করে তোলে।

 

abfb9d7f-17b4-4ab3-9038-6d5343e74802.jpeg

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী হাই কমিশনার বাবু সুজন দেবনাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিশনের সচিব ওমর বিন হাদী।

 

e2331b34-5790-4a03-abe0-b1640d37ee11.jpeg

 

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই শুধু একটি মাসের নাম নয়, এটি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রেরণা, আত্মত্যাগের প্রতীক এবং জাতীয় ঐক্যের এক অনন্য অধ্যায়। তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতিকে গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রশ্নে সব রাজনৈতিক দল ও নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

 

7ca0a9b5-da47-4fa8-8bbb-a40db4e9b89f.jpeg

 

 

অনুষ্ঠানে বার্মিংহামে বসবাসরত বাংলাদেশি পেশাজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তারা জুলাই আন্দোলনের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ ইতিহাস তুলে ধরার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।

 

d2e7ff5a-acea-4b40-868a-f16836830de3.jpeg

 

সভাপতির বক্তব্যে সহকারী হাই কমিশনার বাবু সুজন দেবনাথ বলেন, “জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। জুলাইয়ের চেতনা একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের চেতনা। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

 

অনুষ্ঠানের শেষপর্বে জুলাইয়ের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

 

জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় ঐক্য এবং শহীদদের আত্মত্যাগের মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়

যুক্তরাজ্য থেকে আরো পড়ুন