যুক্তরাজ্য

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে নির্বাচন উপলক্ষে সদস্য সংগ্রহের মাধ্যমে ৫১ হাজার ৯০০ পাউন্ড সংগ্রহ

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ ০২:৪৭

ডেস্ক রিপোর্ট :আগামী ১৬ই অগাস্ট অনুষ্ঠিতব্য গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির নির্বাচন উপলক্ষে ভোটার হিসেবে সদস্য নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। নিবন্ধনের শেষ দিন পর্যন্ত মাসুক শুকুর পেনেল থেকে ১৪২ জন এবং নজরুল মুহিব পেলেন থেকে (২৫জন +৩৫+১৫+৮৫) ১৬০জন সদস্যের আবেদন গৃহীত হয়েছে; এর মাধ্যমে সংগঠনের তহবিলে ৫১ হাজার ৯০০ পাউন্ড সংগ্রহ করা হয়েছে।

 

এই উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার আবুল মনসুর অহিদ আহমেদের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন কমিশনার শামীম আহমেদ, ভারপ্রাপ্ত সভাপতি আফসারুল ইসলাম এবং মেম্বারশিপ সেক্রেটারি সিদ্দিকুর রহমান অলি ওয়াদুদ উপস্থিত ছিলেন। সংগঠনের দুটি নির্বাচনী প্যানেলের পক্ষ থেকে সমন্বিতভাবে এই সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সায়েদ আহমদ সাদ, প্রতিষ্ঠাতা সদস্য-সচিব তাজুল ইসলাম, সাবেক সভাপতি ফেরদৌস আলম, সাবেক সভাপতি তমিজুর রহমান রঞ্জু, সাবেক সভাপতি বেলাল হোসেন, সভাপতি পদপ্রার্থী ও বর্তমান সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, কোষাধক্ষ্য মিকাইল আহমেদ চৌধুরী, উপদেষ্টা রফিকুল ইসলাম নজরুল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মহিবুল হক, প্রবীণ মুরুব্বী মাওলানা শওকত আলী, আব্দুল মতিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমেদ, সাবেক প্রচার সম্পাদক সাদেক আহমেদ, তরুণ সংগঠক মিসবাহুল হক মাসুম, বর্তমান প্রচার সম্পাদক আলী হোসেন, ইকবাল হোসেন, সালেহ আহমদ, হাসান আহমেদ প্রমুখ।

 

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু ও সর্বগ্রহণযোগ্য করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

যুক্তরাজ্য থেকে আরো পড়ুন