প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ ০৩:০৪
ডেস্ক রিপোর্ট :বাংলাদেশের নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা এমপি-এর যুক্তরাজ্যে প্রথম সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে আগামী ২১ জুলাই (মঙ্গলবার) বার্মিংহামে তার সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এমপি নির্বাচিত হওয়ার পর এটিই তাহসিনা রুশদীর লুনার প্রথম যুক্তরাজ্য সফর। এ সফরে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবেন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:০০টায়, রয়্যাল সুইট, ২৭১ বার্চফিল্ড রোড, বার্মিংহাম, B20 3DD-এ।
আয়োজক মোহাম্মদ ফয়সাল যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আন্তরিক আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রবাসীদের সঙ্গে নবনির্বাচিত এই সংসদ সদস্যের সরাসরি মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। তাই সবাইকে সময়মতো উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার অনুরোধ জানানো হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এই সভা যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তাহসিনা রুশদীর লুনার সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
যুক্তরাজ্য থেকে আরো পড়ুন