প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ ১১:৪৭
ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যের বার্মিংহাম এলাকায় গ্রেপ্তার হওয়া ৩৯ বছর বয়সী ভাহিদ আবেরি (Vahid Aberi)-এর বিরুদ্ধে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশের তদন্তের পর ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (CPS) তার বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট ২০২৩-এর ধারা অনুযায়ী বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগ আনে। তদন্তকারীদের মতে, মামলাটি ইরান-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত।
পুলিশ জানায়, লিভারপুলের বাসিন্দা ভাহিদ আবেরিকে বুধবার বার্মিংহাম এলাকায় গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ওয়েস্ট মিডল্যান্ডসের একটি পুলিশ স্টেশনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে বার্মিংহাম ও লিভারপুলে একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হয়।
লন্ডন কাউন্টার টেররিজম পুলিশের প্রধান কমান্ডার হেলেন ফ্লানাগান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তা তদন্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তাৎক্ষণিক জননিরাপত্তা হুমকি বা নির্দিষ্ট কোনো ব্যক্তি কিংবা সম্প্রদায়ের বিরুদ্ধে ঝুঁকির তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ভাহিদ আবেরিকে হেফাজতে রাখা হয়েছে এবং তাকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস' কোর্টে হাজির করা হয়েছে।
সূত্র: Birmingham Live
যুক্তরাজ্য থেকে আরো পড়ুন