যুক্তরাজ্য

£৪ লাখ ৩০ হাজার মূল্যের বাড়িতে বছরে £২,০৬৪ করের গুঞ্জব নাকচ করলেন অ্যান্ডি বার্নহ্যাম

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ ০৩:৫১

তৃতীয়বাংলা ডেস্ক : যুক্তরাজ্যে £৪ লাখ ৩০ হাজার মূল্যের বাড়ির মালিকদের বছরে £২,০৬৪ নতুন সম্পত্তি কর দিতে হতে পারে—এমন গুঞ্জব ও জল্পনা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তিনি বলেছেন, বর্তমান Council Tax এবং Stamp Dutyবাতিল করে বাড়ির বাজারমূল্যের ওপর ভিত্তি করে নতুন বার্ষিক সম্পত্তি কর চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই।

সম্প্রতি যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, Fairer Share Campaign নামে একটি প্রচারণা গোষ্ঠী বর্তমান Council Tax ও Stamp Duty-এর পরিবর্তে সম্পত্তির বর্তমান বাজারমূল্যের ০.৪৮ শতাংশ হারে বার্ষিক কর চালুর প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী, £৪ লাখ ৩০ হাজার মূল্যের একটি বাড়ির মালিককে বছরে প্রায় £২,০৬৪ কর পরিশোধ করতে হতে পারে।

তবে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এ ধরনের খবরকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি জানান, সরকার বর্তমানে এমন কোনো কর ব্যবস্থা চালুর বিষয়ে কাজ করছে না এবং আসন্ন বাজেটেও Council Tax বা Stamp Duty বাতিলের কোনো পরিকল্পনা নেই।

বার্নহ্যাম আরও বলেন, সরকার করব্যবস্থাকে আরও কার্যকর ও ন্যায্য করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে যে নতুন সম্পত্তি করের বিষয়টি নিয়ে আলোচনা চলছে, সেটি সরকারের আনুষ্ঠানিক নীতির অংশ নয় এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।

বিশ্লেষকদের মতে, Fairer Share Campaign-এর প্রস্তাব বাস্তবায়িত হলে তুলনামূলক কম মূল্যের অনেক বাড়ির মালিকের করের বোঝা কমতে পারে। তবে উচ্চমূল্যের সম্পত্তির মালিকদের ক্ষেত্রে বার্ষিক করের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সরকার এ প্রস্তাব গ্রহণ না করায় আপাতত বর্তমান Council Tax ও Stamp Duty ব্যবস্থাই বহাল থাকছে।

এদিকে, নতুন সম্পত্তি কর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়লেও প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের বক্তব্যের পর বিষয়টি নিয়ে বিভ্রান্তি অনেকটাই দূর হয়েছে। সরকারও স্পষ্ট করেছে যে, £৪ লাখ ৩০ হাজার মূল্যের বাড়ির জন্য বছরে £২,০৬৪ কর আরোপের কোনো সরকারি সিদ্ধান্ত নেই।

নোট: যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টের তথ্য সংগ্রহ করে রিপোর্টটি বাংলা রূপান্তরিত করা হয়েছে।

যুক্তরাজ্য থেকে আরো পড়ুন