নাজাম শিহাব, যুক্তরাজ্যে | ৫ আগস্ট ২০২৬
ব্রিটিশ বাংলা অনলাইন সংবাদমাধ্যম তৃতীয় বাংলা (Tritio Bangla) ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা UEFA-এর অফিসিয়াল UEFA Media Channel-এ অন্তর্ভুক্ত হয়েছে।
এর মাধ্যমে তৃতীয় বাংলা এখন থেকে ইউয়েফার অফিসিয়াল সংবাদ বিজ্ঞপ্তি, মিডিয়া রিলিজ, ম্যাচসংক্রান্ত তথ্য, মিডিয়া অ্যাডভাইজরি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসিয়াল যোগাযোগ সরাসরি গ্রহণ করতে পারবে। ফলে ইউয়েফার বিভিন্ন প্রতিযোগিতা, যেমন UEFA Champions League, Europa League, Women's Champions League এবং জাতীয় দলগুলোর টুর্নামেন্ট নিয়ে আরও দ্রুত, নির্ভুল ও নির্ভরযোগ্য সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সম্প্রতি ইউয়েফা কর্তৃপক্ষের পাঠানো এক ই-মেইলে তৃতীয় বাংলাকে UEFA Media Channel-এর অফিসিয়াল যোগাযোগ গ্রহণের জন্য নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এর মাধ্যমে সংবাদমাধ্যমটি ইউয়েফার আন্তর্জাতিক মিডিয়া নেটওয়ার্কের অংশ হিসেবে অফিসিয়াল তথ্য ও আপডেট পাওয়ার সুযোগ অর্জন করেছে।
এ বিষয়ে তৃতীয় বাংলার সম্পাদক বলেন,
"ইউয়েফা মিডিয়া চ্যানেলে অন্তর্ভুক্ত হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। এটি আন্তর্জাতিক মানের ক্রীড়া সাংবাদিকতায় আমাদের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে এবং পাঠকদের কাছে ইউয়েফার নির্ভুল ও সর্বশেষ সংবাদ দ্রুত পৌঁছে দিতে সহায়তা করবে।"
আন্তর্জাতিক অঙ্গনে তৃতীয় বাংলার এই স্বীকৃতি বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার জন্যও একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতেও বিশ্ব ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তৃতীয় বাংলা কাজ করে যাবে।
গণমাধ্যম থেকে আরো পড়ুন