বিনোদন

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন আটক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ ১১:১৬

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
ইমিগ্রেশন পুলিশ তাকে আটকের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কাছে হস্তান্তর করে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডি জানিয়েছে, সালমান শাহ হত্যা মামলার তদন্তের অংশ হিসেবেই ডনকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
এই মামলায় ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ।
দীর্ঘদিন পর তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের হওয়ায় নতুন করে আলোচনায় আসে ঘটনাটি।

বিনোদন থেকে আরো পড়ুন