যুক্তরাজ্য

ওয়ালসালে প্রথমবারের মতো বাংলা কমিউনিটি ডে, ৩০ আগস্ট বাঙালি সংস্কৃতির মিলনমেলা

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ ২২:০০

এম মোস্তফা, ওয়ালসাল: যুক্তরাজ্যের ওয়ালসালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা কমিউনিটি ডে’। আগামী ৩০ আগস্ট, রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত Walsall Rugby Club, Delves Road-এ এ আয়োজন অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটির নানা দিক তুলে ধরার পাশাপাশি পরিবার ও শিশুদের জন্য থাকছে বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচি।

Shongo Shomithi – United Bangla Community-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের হেডলাইন পার্টনার Laxmi Jewellers of Walsall। অনুষ্ঠান উপলক্ষে বুধবার Darlaston-এর Voujon Lounge-এ সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষে বক্তব্য দেন নজরুল ইসলাম ও শাহাব উদ্দীন। এ সময় আরও বক্তব্য দেন ববি ভার্মা, শরীফুল রহমান, সাঈদ আব্দুল রহমান, বিলাল খান, ইমাম উদ্দীন আহমেদ, মোহাম্মদ মারুফ, আশরাফুল ওয়াহিদ দুলাল, কাওসার আহমেদ, ফারুক উদ্দীন, আব্দুল শহীদ ও সুরথ মিয়া।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আকতার উদ্দীন, শাহীন চৌধুরী ,আব্দুল গনি মাতাব ,হাজি নূর মিয়া ,কাউন্সিলর শাকির হুসাইন ,কারী মতিউর রহমান ,ফইজ উল্লাহ, আব্দুল আহাদ, খসরু মিয়া ,মনির আলী,শাহিদুল ইসলাম প্রমুখ সহ প্রায় ১৫০ জনের বেশি কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ |

আয়োজকেরা জানান, বাংলা কমিউনিটি ডের লক্ষ্য কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন নয়। বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের পাশাপাশি বিভিন্ন প্রজন্মের মধ্যে যোগাযোগ তৈরি, স্থানীয় পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা এবং কমিউনিটির মানুষকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মঞ্চে নাশিদ ও সাংস্কৃতিক পরিবেশনা

আয়োজকেরা জানান, অনুষ্ঠানের মূল মঞ্চ পরিচালনা করবেন Smash Bengali। সহ-উপস্থাপক হিসেবে থাকবেন Iksy। প্রধান শিল্পী হিসেবে অংশ নেবেন আন্তর্জাতিকভাবে পরিচিত নাশিদ শিল্পী খালেদ সিদ্দিক । তাঁর সঙ্গে পরিবেশনায় থাকবেন ইউসুফ শেখ , শাম্মী আহমেদ , এমাদ উদ্দীন ও Shamsudd­uha Nasheed Group।

নাশিদের পাশাপাশি মঞ্চে বাংলা ভাষা, সংস্কৃতি, পরিচয় ও ঐতিহ্যকে কেন্দ্র করে বিভিন্ন পরিবেশনা থাকবে। দর্শকদের জন্য হালকা-ধাঁচের কমেডি ও ইন্টার‌্যাকটিভ বিনোদনেরও ব্যবস্থা রাখা হয়েছে।

শিশু ও পরিবারের জন্য বিশেষ আয়োজন

অনুষ্ঠানে শিশু ও পরিবারের সদস্যদের জন্য থাকবে নানা ধরনের কার্যক্রম। এর মধ্যে রয়েছে ইন্টার‌্যাকটিভ গেম, Bangla Family Fortunes, সাংস্কৃতিক ও ঐতিহ্য প্রদর্শনী, ঐতিহ্যবাহী খাবার ও নাশতার আয়োজন। থাকবে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের স্টল, কমিউনিটি সংগঠনের অংশগ্রহণ, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার।

আয়োজকেরা জানিয়েছেন, বিশেষ একটি প্রতিযোগিতার মাধ্যমে দুইজনের জন্য ওমরাহ প্যাকেজ জেতার সুযোগ থাকবে। প্রতিযোগিতার নিয়ম ও অংশগ্রহণের বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে Shongo Shomithi-এর অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

এ ছাড়া প্রি-ইভেন্ট প্রতিযোগিতার মাধ্যমে ২০টি পরিবার পেশাদার ফ্যামিলি পোর্ট্রেট সেশনের সুযোগ পাবে। অনুষ্ঠানের দিন Jannat Media Photography-এর ফটোগ্রাফার Sumyra বিজয়ী পরিবারগুলোর ছবি তুলবেন।

বিশেষ অতিথি হামজা উদ্দিন

অনুষ্ঠানে বিশেষ VIP অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ালসালের বক্সার Hamza Uddin। তাঁর সঙ্গে থাকবেন তাঁর ভাই Yusuf Uddin। স্থানীয় তরুণদের জন্য ইতিবাচক উদাহরণ হিসেবে তাঁদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন আয়োজকেরা।

তিন মসজিদের সমর্থন

আয়োজকেরা জানান, ওয়ালসালের তিনটি প্রধান বাংলা মসজিদ—Jalalia Sunni Jami Mosque, Shah Jalal Mosque ও Masjid-e-Usman—বাংলা কমিউনিটি ডের প্রতি সমর্থন ও দোয়া জানিয়েছেন। আয়োজকদের মতে, এ সমর্থন স্থানীয় বাঙালি কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সহযোগিতার প্রতিফলন।

অনুষ্ঠানের অংশীদারদের মধ্যে রয়েছে Channel S (মিডিয়া টিভি পার্টনার), Liquid Print (ডিজাইন ও প্রিন্ট পার্টনার), Ethar Relief(অফিশিয়াল চ্যারিটি পার্টনার), The Halal Food Shop, Elipos Systems এবং Urban Housing Group। এ ছাড়া স্থানীয় বিভিন্ন ব্যবসা, সংগঠন ও ব্যক্তিও আয়োজনটিতে সহযোগিতা করছেন।

‘কমিউনিটিকে একত্রিত করাই মূল লক্ষ্য’

Shongo Shomithi-এর সংগঠক নজরুল ইসলাম বলেন, ‘বাংলা কমিউনিটি ডে’ আয়োজনের মূল উদ্দেশ্য হলো ওয়ালসালের বাঙালি কমিউনিটিকে একত্রিত করা এবং নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

তিনি বলেন, সন্তান ও তরুণ প্রজন্ম যেন নিজেদের সংস্কৃতি নিয়ে গর্ববোধ করে, পাশাপাশি ওয়ালসালের বৃহত্তর সমাজের সঙ্গে কমিউনিটির সম্পর্ক আরও শক্তিশালী হয়—এ লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।

Laxmi Jewellers of Walsall-এর পরিচালক ববি ভার্মা বলেন, প্রতিষ্ঠানটির ওয়ালসালে ৪৫ বছর পূর্তি উপলক্ষে বাংলা কমিউনিটি ডে উপস্থাপন করতে পারা তাঁদের জন্য গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে পাওয়া সমর্থনের কথা উল্লেখ করে তিনি এ আয়োজনের সঙ্গে যুক্ত হতে পারাকে সম্মানের বলে উল্লেখ করেন।

বার্ষিক আয়োজনের পরিকল্পনা

আয়োজকেরা জানান, ভবিষ্যতে প্রতি বছর বাংলা কমিউনিটি ডে আয়োজনের পরিকল্পনা রয়েছে Shongo Shomithi – United Bangla Community-এর। এর মাধ্যমে ওয়ালসালে এমন একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চান তাঁরা, যেখানে পরিবার, তরুণ প্রজন্ম, ব্যবসায়ী, বিভিন্ন সংগঠন ও কমিউনিটির মানুষ একত্রিত হয়ে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপন করতে পারবেন।

আয়োজকদের প্রত্যাশা, ৩০ আগস্টের প্রথম বাংলা কমিউনিটি ডে ভবিষ্যতে ওয়ালসালে একটি নিয়মিত বার্ষিক আয়োজনের ভিত্তি তৈরি করবে।

 

যুক্তরাজ্য থেকে আরো পড়ুন