প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ১৩:০৩
বুয়েনস আইরেস, ৬ অক্টোবর ২০২৬: ফুটবলকে যা দেওয়ার ছিল, সব দিয়ে গেলেন। শেষটাও হলো রূপকথার মতো। আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে গোল, জোড়া অ্যাসিস্ট আর চোখের জলে বিদায় নিলেন সর্বকালের সেরা লিওনেল মেসি।
সোমবার রাতে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিরুদ্ধে প্রীতি ম্যাচটি ছিল মেসির বিদায়ী ম্যাচ। আর্জেন্টিনা ৩-০ গোলে জেতে। ম্যাচের তিনটি গোলেই সরাসরি অবদান মেসির। ৪৮ মিনিটে তার কর্নার থেকে গোল করেন বিদায়ী ম্যাচ খেলা ওতামেন্দি, ৬১ মিনিটে তার পাস থেকে বাঁকানো শটে গোল করেন তরুণ নিকো পাজ, আর ৭১ মিনিটে পেনাল্টি থেকে নিজের শেষ গোলটি করেন মেসি।
বিশ্বজুড়ে শোক, হেটাররাও বলছে - সেরা
কালকের রাত ছিল অন্যরকম। মেসির যারা হেটার, তারাও দুঃখ প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় একটাই কথা - তর্ক শেষ, সর্বকালের সেরা বিদায় নিলো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) যেভাবে বিদায় দিয়েছে, তা ইতিহাসে বিরল। মাঝমাঠে বিশাল ১০ নম্বর জার্সি, ড্রোন শো, মেসির তিন ছেলেকে নিয়ে মাঠে প্রবেশ - এমন রাজকীয় বিদায় পৃথিবীর কোনো ফুটবলার বা কোনো স্পোর্টসম্যান আজ পর্যন্ত পাননি।
মেসির অর্জন - এক নজরে
আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচে ১২৬ গোল করে বিদায় নিলেন মেসি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। 
তার অর্জনের খাতা ফুটবল ইতিহাসের সবচেয়ে বড়:
• ব্যালন ডি'অর: ৮ বার (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯, ২০২১, ২০২৩) - ইতিহাসের সর্বোচ্চ 
• ফিফা দ্য বেস্ট: ৩ বার
• বিশ্বকাপ: ১ বার চ্যাম্পিয়ন (২০২২), ২ বার রানার্স-আপ 
• কোপা আমেরিকা: ২ বার চ্যাম্পিয়ন (২০২১, ২০২৪) 
• ফাইনালিসিমা: ১ বার (২০২২) ও অলিম্পিক গোল্ড (২০০৮)
• বিশ্বকাপ গোল্ডেন বল: ২ বার (২০১৪, ২০২২) - ইতিহাসে একমাত্র ফুটবলার যিনি দুবার জিতেছেন
• ক্লাব ফুটবলে: বার্সেলোনার হয়ে ৩৫ টি সহ মোট ৪৭ টি ট্রফি
কাল মেসি শুধু একটি ম্যাচ থেকে বিদায় নেননি, বিদায় নিয়েছে একটি যুগ। আর সেই যুগের শেষ মুহূর্তে মেসি নিজের হাতে তৈরি করে দিয়ে গেলেন তার উত্তরসূরি নিকো পাজকে। যাকে বলা হচ্ছে 'Passing of the Torch'। সময়ই বলে দেবে নিকো পাজ মেসির কাছাকাছি যেতে পারে কিনা, তবে তার বাঁ পায়ের কারুকাজ দেখে আর্জেন্টিনা যে আরেকজন তারকা পেয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
খেলাধুলা থেকে আরো পড়ুন