প্রকাশ: ০৬ মে ২০২৬ ১৭:৩৯
আগামী ৯ মে রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয়তাবাদী যুবদলের গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য সিলেটের চারজন শীর্ষ নেতা আমন্ত্রণ পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।
আমন্ত্রিত সিলেটের নেতারা হলেন— জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমেদ এবং মহানগর সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।
সভাটি রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে সকাল ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে। এতে সারাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
দলীয় সূত্র আরও জানায়, আমন্ত্রিত নেতাদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, সিলেটের নেতাদের এই আমন্ত্রণ পাওয়ার খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সভা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিলেট থেকে আরো পড়ুন