খেলাধুলা

মাশরাফিকে ঘিরে বিভ্রান্তিকর বক্তব্য: নিজেই অস্বীকার করলেন সাবেক অধিনায়ক

-নূর আলম সিদ্দিকী রাসেল সহকারী সম্পাদক, তৃতীয় বাংলা আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক

প্রকাশ: ১৪ মে ২০২৬ ০৩:৫১

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা (কৌশিক)

কে ঘিরে সম্প্রতি অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

কিছু প্রতিবেদনে দাবি করা হয়, মাশরাফি নাকি মৃত্যুর পর তাঁর মরদেহ নড়াইলে না নেওয়ার কথা বলেছেন। এমনকি এই বক্তব্যকে ঘিরে বিভিন্ন ব্যাখ্যাও সামনে আসে।

তবে বিষয়টি নিয়ে সরাসরি মাশরাফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেন। তিনি স্পষ্টভাবে জানান, নড়াইলের প্রতি তাঁর ভালোবাসা অটুট এবং এ ধরনের মন্তব্য তিনি করেননি।মাশরাফি এও বলেছেন, তিনি নড়াইলের মানুষের বিরুদ্ধে কোনদিন কারো কাছে বিচার চাইবেন না।

এদিকে, সংশ্লিষ্ট সাক্ষাৎকারে তাঁর বাবার দেওয়া কিছু বক্তব্য নিয়েও তিনি দ্বিমত পোষণ করেছেন বলে জানা গেছে। বিশেষ করে মৃত্যুর পর তাঁর মরদেহ নড়াইলে নেওয়ার প্রসঙ্গটি নিয়ে তিনি আপত্তি জানিয়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট গণমাধ্যমকে অবহিত করেছেন।

আরও জানা যায়, সাক্ষাৎকারটি প্রচারের আগে প্রতিবেদক মাশরাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি, ফলে তখন তাঁর বক্তব্য অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে পরবর্তীতে তাঁর সঙ্গে যোগাযোগের পর পূর্বে প্রচারিত মাশরাফির বাবার সাক্ষাৎকারের কিছু অংশ সংশোধন বা অপসারণ করা হয়েছে।

এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয়, জনপরিচিত ব্যক্তিদের বক্তব্য প্রকাশের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই কতটা গুরুত্বপূর্ণ। যাচাই ছাড়া তথ্য প্রচার বিভ্রান্তি তৈরি করতে পারে এবং সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে।

খেলাধুলা থেকে আরো পড়ুন