আট দলের অংশগ্রহণে লন্ডনে সিলেট স্কুল ক্রিকেট টুর্নামেন্টের মহারণ”
প্রকাশ: ১৮ মে ২০২৬ ১৭:৪৭
নাজাম শিহাব, খেলাধুলা ডেস্ক : সিলেটের প্রবাসী স্কুল ক্রিকেটপ্রেমীদের অংশগ্রহণে আবারও শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “সিলেট নির্মাণ স্কুল লিজেন্ড ট্রফি ইউ কে” ক্রিকেট টুর্নামেন্ট। গত বছর চারটি দলের অংশগ্রহণে যাত্রা শুরু হওয়া এই আয়োজন এবার আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে অংশ নিচ্ছে মোট আটটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান।
অংশগ্রহণকারী দলসমূহ হলো —
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দি এইডেড হাইস্কুল সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজ শাহজালাল জামিয়া স্কুল এন্ড কলেজ পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আব্দুল গাফুর ইসলামী আদর্শ হাইস্কুল এন্ড কলেজ
টুর্নামেন্টের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে লন্ডনের Seven Kings Park (London Eagles Ground)। গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে আগামী ৬ ও ৮ জুলাই ২০২৬ এবং সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ জুলাই ২০২৬। প্রতিদিনের সকল খেলা সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল স্কুল ম্যানেজমেন্ট টিমের প্রতি অনুরোধ জানানো হয়েছে, টুর্নামেন্টের বিভিন্ন প্রচারণা ও অফিসিয়াল উপকরণে ব্যবহারের জন্য দ্রুত সময়ের মধ্যে স্কুলের লোগো ভেক্টর ফরম্যাটে পাঠানোর জন্য।
আয়োজকরা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে দুটি গ্রুপ, পূর্ণাঙ্গ ফিক্সচার, টুর্নামেন্টের নিয়মাবলী ও খেলার শর্তাবলী প্রকাশ করা হবে।
প্রবাসে থেকেও সিলেটের স্কুলভিত্তিক ঐতিহ্য ও বন্ধনকে আরও শক্তিশালী করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খেলাধুলা থেকে আরো পড়ুন