প্রকাশ: ২৩ মে ২০২৬ ০৩:১৬
ঢাকা, ২২ মে ২০২৬ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) জনাব হুমায়ুন কবির আগামীকাল ২৩ মে ২০২৬, শনিবার সিলেট বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, সফরসূচি অনুযায়ী তিনি দুপুর ১২টায় নিজ কার্যালয় হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। পরে দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন।
দুপুর ১টা ৫০ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর দুপুর ২টায় সিলেট বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। সম্মেলনে সিলেট বিভাগের বিভিন্ন জেলার ইমাম, আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সরকারি সফর শেষে বিকেল ৫টা ৩০ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন এবং সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সংশ্লিষ্ট সকলকে উক্ত সফর কর্মসূচি সম্পর্কে অবগত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন