রাজনীতি

বার্মিংহামে বিএনপির প্রতিনিধি সভা সোমবার, সকল নেতৃবৃন্দকে স্বাগতম জানালেন আব্বাস মিয়া

প্রকাশ: ০৭ জুন ২০২৬ ০২:৪৪

আগামী সোমবার যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে জোনাল কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে একটি প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

 

সভায় যুক্তরাজ্য বিএনপির কেন্দ্রীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ের সকল নেতৃবৃন্দকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান সভাপতি পদপ্রার্থী আব্বাস মিয়া এক বিবৃতিতে বলেন, এই প্রতিনিধি সভা বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

"যুক্তরাজ্যে বিএনপির সকল নেতৃবৃন্দকে বার্মিংহামের এই প্রতিনিধি সভায় আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি। ঐক্যবদ্ধভাবে কাজ করলে দল আরও শক্তিশালী হবে এবং প্রবাসীদের প্রত্যাশা পূরণে আমরা সফল হব।"

তিনি আরও বলেন, জোনাল কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা, নতুন নেতৃত্বের বিকাশ ঘটানো এবং দলের কর্মসূচি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়াই এই সভার মূল উদ্দেশ্য।

 

সভা আয়োজকরা জানিয়েছেন, প্রতিনিধি সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা ও জোনাল কাঠামো চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হবে।

 

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মতে, এই সভা যুক্তরাজ্যে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দলীয় ঐক্য ও অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

রাজনীতি থেকে আরো পড়ুন