রাজনীতি

সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য প্রবাসী জাহেদ খানকে সিলেট মহানগর জিয়া মঞ্চের বিদায়ী সংবর্ধনা

প্রকাশ: ০৮ জুন ২০২৬ ০৩:০৭

সিলেট মহানগর জিয়া মঞ্চের উদ্যোগে সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য প্রবাসী জাহেদ খানের সম্মানে এক বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক মাসুদ আহমেদ কবির এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সৈয়দ রাজন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান জাকির খান, সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারভেজ আহমদ, সদস্য, কেন্দ্রীয় কমিটি, জিয়া মঞ্চ।

বক্তারা জাহেদ খানের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর প্রবাস জীবন ও ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন। এ সময় জাহেদ খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কামরান হুসেন হেলাল, খালেদ আহমদ ভিক্টর, খালিলুর রহমান, কামরুল হাসান, মইনুল আহমেদ, সিরাজুল ইসলাম ও রাফিসহ জিয়া মঞ্চ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে জাহেদ খানের সুস্বাস্থ্য, সাফল্য ও মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

রাজনীতি থেকে আরো পড়ুন