তথ্য প্রযুক্তি

হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করল টেকনো বাংলাদেশ

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ ১১:৪৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। ফুটবল ও প্রযুক্তির সমন্বয়ে তরুণ প্রজন্মের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই নতুন অংশীদারত্বের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের সঙ্গে হামজার মানসিকতার বেশ মিল রয়েছে বলে মনে করছে ব্র্যান্ডটি। কোনো বাধায় থেমে না গিয়ে এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, হামজার খেলোয়াড়ি জীবন ও মাঠের লড়াকু মানসিকতায় তার প্রতিফলন দেখা যায়। বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর দেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশের ফুটবলকে ঘিরে গুরুত্বপূর্ণ সময়ে এই অংশীদারত্বের ঘোষণা এলো। টেকনো ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পন্সরও। হামজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করার ফলে দেশের ফুটবল ও তরুণদের সঙ্গে টেকনোর সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, হামজার উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতা টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রযুক্তি ও ফুটবলকে একত্র করে দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

নতুন এই চুক্তির আওতায় টেকনোর বিভিন্ন পণ্য ও ব্র্যান্ড ক্যাম্পেইনে দেখা যাবে হামজাকে। আসন্ন ক্যামন সিরিজের প্রচারণার পাশাপাশি ফুটবলকেন্দ্রিক ডিজিটাল কনটেন্ট, ফ্যান অ্যাক্টিভেশন এবং বিভিন্ন ভোক্তা-কেন্দ্রিক কার্যক্রমেও অংশ নেবেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্টফোন প্রযুক্তি ও উন্নত ইমেজিং নিয়েও কাজ করছে টেকনো। হামজাকে সঙ্গে নিয়ে ফুটবলের বিভিন্ন মুহূর্ত স্মার্টফোনে ধারণ এবং সমর্থকদের জন্য নতুন ধরনের ডিজিটাল অভিজ্ঞতা তৈরিতেও গুরুত্ব দেবে প্রতিষ্ঠানটি।

টেকনোর সঙ্গে যুক্ত হওয়া নিয়ে হামজা চৌধুরী বলেন, বাংলাদেশ তার কাছে বিশেষ একটি জায়গা। দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের কথা উল্লেখ করে নতুন দায়িত্ব পেয়ে আনন্দ প্রকাশ করেন তিনি। টেকনোর সামনে এগিয়ে যাওয়ার দর্শনের সঙ্গে নিজের চিন্তাভাবনার মিল রয়েছে বলেও জানান হামজা।

আগামী কয়েক মাসে হামজাকে সামনে রেখে একাধিক প্রচারণা, ফুটবলভিত্তিক কনটেন্ট ও ফ্যান অ্যাক্টিভেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে টেকনোর। মাঠের ফুটবল থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম—বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ফুটবলপ্রেমীদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে টেকনো ও হামজার নতুন এই জুটি।

তথ্য প্রযুক্তি থেকে আরো পড়ুন