প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৭
লন্ডন, ১৬ সেপ্টেম্বর ২০২৬: দীর্ঘ প্রতীক্ষার পর যুক্তরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চারটি শাখার আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব খসরুজ্জামান খসরু স্বাক্ষরিত পৃথক অনুমোদনপত্রে এসব কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত শাখাগুলো হলো—কেমব্রিজ, কলচেস্টার, মিল্টন কিনস এবং বেডফোর্ড। প্রতিটি শাখায় সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেমব্রিজ শাখার সভাপতি করা হয়েছে কামাল হোসেনকে। সিনিয়র সহ-সভাপতি সামসুদ্দিন আহমেদ বাবুল, সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাহবুব খান নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির কাউছার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন মিয়া এবং সদস্য শাহিন মিয়া।
কলচেস্টার শাখায় সভাপতি ইফতিয়াক হোসেন দুল, সিনিয়র সহ-সভাপতি মতিন মিয়া, সহ-সভাপতি শাহ কামাল, সাধারণ সম্পাদক জাকের রহমান তুহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার শামস টিপু এবং সাংগঠনিক সম্পাদক মাহবুব খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মিল্টন কিনস শাখায় সভাপতি আব্দুল ওয়াদুদ সাহেল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জামাল হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার কামরুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক প্রফেসর শহিদুর রহমান এবং সদস্য আব্দুল মতিন মজিদ রয়েছেন।
অন্যদিকে বেডফোর্ড শাখায় সভাপতি আলহাজ্ব তারক মিয়া, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম সোহেল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক এস এম ফটিককে দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুমোদনপত্রে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি এবং প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করে অনুমোদনের জন্য যুক্তরাজ্য বিএনপির দপ্তরে জমা দিতে হবে।

দলীয় সূত্রে প্রকাশিত এসব অনুমোদনপত্রে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব খসরুজ্জামান খসরুর স্বাক্ষর রয়েছে। চার শাখায় আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও আনুষ্ঠানিক কাঠামোর মধ্যে আসার প্রক্রিয়া শুরু হলো।
যুক্তরাজ্য থেকে আরো পড়ুন