যুক্তরাজ্য

বার্মিংহাম সিটি বিএনপির আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪১

লন্ডন, ১৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি শাখার আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক দলীয় চিঠিতে কমিটির সাতজন কর্মকর্তার নাম ও পদ ঘোষণা করা হয়।

দলীয় চিঠি অনুযায়ী, সভাপতি হিসেবে আবজার হোসেন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে রফিকুর রহমান রফু এবং সহ-সভাপতি হিসেবে মুজিবুর রহমান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে গোলজার আহমেদ ফয়সল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে মিজান উদ্দিন লিটন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে বাবরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

দলীয় চিঠিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করে উভয় কমিটির অনুমোদনের জন্য যুক্তরাজ্য বিএনপির দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্য থেকে আরো পড়ুন