রাবেয়া বসরি, ডেস্ক রিপোর্ট :
প্রকাশ: ২০ মে ২০২৬ ১৮:০০
যুক্তরাজ্যের বৃহত্তর বার্মিংহামসহ ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগেই সম্ভাব্য ‘সুপার ৫’ আহ্বায়ক কমিটি নিয়ে জোর আলোচনা শুরু হওয়ায় পরিস্থিতি আরও সরগরম হয়ে উঠেছে।
দলীয় নির্ভরযোগ্য সূত্র জানায়, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই প্রকাশ্য ও নেপথ্য—দুই ক্ষেত্রেই সক্রিয় হয়ে উঠেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ, প্রভাবশালী মহলের সমর্থন অর্জন এবং তৃণমূলের আস্থা লাভে চলছে ব্যাপক তৎপরতা।
তীব্র প্রতিযোগিতা, বাড়ছে লবিং ও গ্রুপিং
বর্তমানে সবচেয়ে আলোচিত প্রশ্ন—কে হচ্ছেন আগামী দিনের নেতৃত্ব? একাধিক প্রার্থী নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণে মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন। তৃণমূলের সমর্থন আদায়, সিনিয়র নেতাদের আস্থা অর্জন এবং অতীত রাজনৈতিক ভূমিকা তুলে ধরতে চলছে জোর প্রচারণা।
দলীয় অভ্যন্তরে অনেকেই মনে করছেন, এই প্রতিযোগিতা ইতোমধ্যেই “নীরব লড়াই” থেকে প্রকাশ্য প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে। বিভিন্ন মহলে লবিং ও গ্রুপিংয়ের অভিযোগও শোনা যাচ্ছে, যা ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীরা
ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি
সভাপতি পদে:
সৈয়দ জমশেদ আলী (সাবেক সভাপতি)
কাজী আঙ্গুর মিয়া (সাবেক সভাপতি)
আব্দুল খালিক (সাবেক সাধারণ সম্পাদক, ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি, সাবেক সভাপতি, যুক্তরাজ্যে যুবদল, সাবেক কার্যকরী সদস্য, বাংলাদেশ কেন্দ্রীয় যুবদল)
হরমুজ আলী ( সাবেক সহ সভাপতি, ওয়েস্টমিডল্যান্ড বিএনপি )
আব্বাস উদ্দীন (সাবেক সহ সভাপতি, ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি )
জালাল উদ্দীন আহমেদ (সাবেক সহ সভাপতি ,ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি, সাবেক সভাপতি ওয়েস্ট মিডল্যান্ড যুবদল )
সাধারণ সম্পাদক পদে:
আওলাদ হুসেন (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি )
এমরান আহমেদ (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল)
এম মোস্তফা লিমন ( সদস্য সচিব, বার্মিংহাম সিটি সেচ্ছাসেবক দল ,সাবেক সিনিয়র সহ সভাপতি, সিলেট সরকারি কলেজ ছাত্রদল )
সরওয়ার আহমেদ (সাবেক সহ দপ্তর সম্পাদক, ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি )
মুদাসির খান ( সভাপতি, ওয়েস্টমিডল্যান্ড যুবদল )
মজনু মিয়া (সদস্য সচিব, ওয়েস্ট মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক দল)
সাংগঠনিক সম্পাদক পদে:
মোহাম্মদ আলী (সাবেক বিএনপি নেতা)
অ্যাডভোকেট নজরুল ইসলাম ( ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি নেতা )
বার্মিংহাম সিটি বিএনপি
সভাপতি পদে:
আবজার হুসেন (সাবেক সাধারণ সম্পাদক)
রফিকর রহমান রফু (আহ্বায়ক, ওয়েস্ট মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক দল)
সাধারণ সম্পাদক পদে:
এম. গুলজার আহমেদ ফয়সাল (সাবেক যুগ্ম সম্পাদক, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি; সাবেক সভাপতি, সিটি যুবদল)
আব্দুল কবির (সাবেক সাংগঠনিক সম্পাদক)
বাবরুল ইসলাম (আহ্বায়ক, সিটি স্বেচ্ছাসেবক দল)
সাংগঠনিক সম্পাদক পদে:
শাহ আলম শাকিল ( সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রদল )
লিটন আহমেদ (বিএনপি নেতা)
‘সুপার ৫’—সমঝোতার ফর্মুলা নাকি নতুন সমীকরণ?
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগেই একটি শক্তিশালী ‘সুপার ৫’ আহ্বায়ক কমিটি গঠনের সম্ভাবনা এখন আলোচনার কেন্দ্রে। সংশ্লিষ্টদের মতে, এটি হতে পারে একটি কার্যকর “সমঝোতার ফর্মুলা”, যা সাময়িকভাবে সাংগঠনিক গতি ফিরিয়ে এনে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পথ সহজ করবে।
তবে এই সম্ভাবনাকে ঘিরে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে পদপ্রত্যাশীদের মধ্যে। অনেকেই এখন কৌশল পরিবর্তন করে আহ্বায়ক কমিটিতে নিজেদের অবস্থান নিশ্চিত করার দিকেও মনোযোগ দিচ্ছেন।
সার্বিকভাবে, বার্মিংহাম সিটি ও ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নেতৃত্বের এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত দলকে কতটা ঐক্যবদ্ধ করতে পারবে, নাকি নতুন বিভাজনের জন্ম দেবে—সেদিকেই এখন সবার নজর।
যুক্তরাজ্য থেকে আরো পড়ুন